ঢাকাশুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সাংবাদিক মুজিবর রহমান স্মৃতি পদক পেল চমক নিউজের গৌরীপুর প্রতিনিধি সুপক

চমক নিউজ, ময়মানসিংহ
ডিসেম্বর ১০, ২০২১ ৩:১১ পূর্বাহ্ণ
Link Copied!

 সাংবাদিক মুজিবর রহমান স্মৃতি পদক পেল চমক নিউজের গৌরীপুর প্রতিনিধি সুপক

ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়  গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনা কালীন সময় এবং সামাজিক দায়িত্ব বোধ থেকে নিরলস ভাবে সংবাদ সংগ্রহ ও সুন্দর ও সৃজনশীল ফটোগ্রাফির জন্য  চমক নিউজ গৌরীপুর প্রতিনিধি  সুপক রঞ্জন উকিল কে সাংবাদিক মুজিবর রহমান স্মৃতি পদক প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম, নূরুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক ছড়াকার আজম জহিরুল ইসলাম, শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজসেবক মতিউর রহমান মজনু সহ বিভিন্ন প্রত্রিকার সাংবাদিকবৃন্দ ও সূধীজন।
স/বি