ঢাকাবুধবার , ১ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সংবর্ধনা

admin
ডিসেম্বর ১, ২০২১ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সংবর্ধনা

শরিফুল ইসলাম বাবুল সখিপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল ৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড,জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের কে সংবর্ধনা দিয়েছে সখীপুরের মুক্তিযোদ্ধারা। বুধবার (১ডিসেম্বর) দুপুরে সৌখিন মোড় ভূমি রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মাঠে “জাতীয় মুক্তিযোদ্ধা দিবস” উদযাপন উপলক্ষে সখিপুর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয় ।

বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এস.এম আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মিয়া, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

স/এষ্