ঢাকাবুধবার , ১ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে ৪৩ তম বিজ্ঞান মেলা উদ্বোধন

admin
ডিসেম্বর ১, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে ৪৩ তম বিজ্ঞান মেলা উদ্বোধন

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২১ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ০১ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। সখিপুর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) এর সংসদ সদস্য এড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
অন্যান্যদের মধ্যে এসময় সখিপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)এ.কে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা (লুৎফা আনোয়ার), মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ সভাপতি রফিক ই রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরীফুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ৪নংযাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার,বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমিনসহ সংশ্লিষ্ট অন্যান্যরা  উপস্থিত ছিলেন।
স/এষ্