ঢাকাবুধবার , ১ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নবনির্বাচিত মেম্বারের ভাতিজার রগকাটা মরদেহ উদ্ধার

admin
ডিসেম্বর ১, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

নবনির্বাচিত মেম্বারের ভাতিজার রগকাটা মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলশীষা নদীর পাড় থেকে সৌরভ (২৩) নামে এক যুবকের পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১লা ডিসেম্বর) সকাল ৭টায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৌরভ হোসেন ১নং জয়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের ভাতিজা ও ঐ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রী কলেজের এইচএসসি পরীার্থী।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ জানান, সকালে স্থানীয়রা পায়ের রগ কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা থেকে পুলিশ সাড়ে ১০ টায় ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ উদ্ধার করে। নিউজ করা পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। সেই জন্য এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

স/এষ্