সখিপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ঘরে আগুন লাগানোর প্রতিবাদে মানববন্ধন
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার মধ্য আড়াইপাড়া এলাকায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুব আলীর পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তোলন করে বসবাস করছিল। গত ২৫নভেম্বর (বৃহস্পতিবার)রাতে খাবার সময় কে বা কারা ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ সময় মুক্তিযোদ্ধার ছেলে ফরিদ আগুনে দুই পা পুড়ে গুরুতর আহত হয়ে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। থানায় মামলা না নেওয়ায় বিচার চেয়ে সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুব আলীর পরিবার,পরিজন ও আত্মীয়-স্বজন।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন,থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি,কেউ অভিযোগ নিয়ে আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স/এষ্

