মানিকগঞ্জের আটিগ্রামে খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের পশ্চিম আটিগ্রাম ৪টি খড়ের (গুরুর খাবার) পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতরাত আনুমানিক ১.৩০মিনিটে অর্জন দাস, মনিন্দ্র দাস, ছানো দাস এদের ৪টি পালায় আগুন লাগিয়েছ দুবৃর্ত্তরা, এ নিয়ে তাদের পরিবারের মাঝে আতঙ্গ বিরাজ করছে।
আরতি রানী দাস জানান, রাত যখন আনুমানিক ১.৩০ মিনিট প্রকৃতির ডাকে সাড়া দিলে বাহিরে বের হয়ে দেখি খড়ের পালায় আগুন দাউ দাউ করে ঝলছে। পাশের বাড়িতে থাকা মটরের জল দিয়ে আগুন নেভানো হয়। তবে কে বা কাহাড়া এই আগুন ধরিয়েছে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।
মনিন্দ্র দাস চমক নিউজকে বলেন, আমার ২টি খড়ের পালায় আগুন দিয়েছে, অর্জন দাসের ১টি পালায়, ছানো দাসের ১টি খরের পালায় আগুন দিয়েছে। তিনি আরো জানান, ৪টি খরের পালায় পুরে যাওয়া খরের মূল্যে ৫০,০০০/- টাকা।
আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ঐ ওয়ার্ড সদস্য মোঃ তৈয়ব আলী জানান, আগুনের বিষয়ে আমাকে অবগত করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এর তীব্্র নিন্দাই জানাই। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
স/এষ্

