মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের ৮ম শ্রেণির এক ছাত্রীকে চেতনা ঔষধ পান করিয়ে এক বখাটে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করিয়েছে। এ ঘটনায় পুলিশ রোববার রাতে ধর্ষককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও ধর্ষিত কিশোরীর পরিবারের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রতিবেশী সম্পর্কিত চাচাত ভাই একই গ্রামের মোশাররফ হোসেনের বখাটে ছেলে সুইট মেয়েটিকে বিনোদন পার্কে বেড়ানোর নাম করে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখানে পানির সাথে চেতনা নাশক ঔষধ পান করানোর পর উপর্যূপরি ধর্ষন করে।
অবস্থা বেগতিক জেনে বখাটে সুইট মেয়েটিকে হিলি গামী যাত্রীবাহি বাসে উঠিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে হিলি বাসবাস ষ্ট্যান্ড থেকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
স/ এষ্

