মানিকগঞ্জে প্রতিবন্ধী ভোটার কোলে এনে ভোট দেওয়ালেন এস.এম. দুলাল হোসেন
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে, মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ভগবাপুর কেন্দ্রে এক প্রতিবন্ধী ভোটার কে কোলে এনে ভোট দেওয়ালেন আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. দুলাল হোসেন, ও ওয়ার্ডের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।
গতকাল দুপুরে ইউনিয়নের উত্তর কেষ্টির প্রতিবন্ধী ভোটার মোঃ বাদশা মিয়ার ভোট দেওয়ার এমন দৃশ্য চোখে পরে।
এস.এম.দুলাল জানান, বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে প্রতিবন্ধী, যারা হাটতে পারছে না তাদের বাড়ি বাড়ি গিয়ে রিক্সা দিয়ে ভোটার এনে ভোট দেওয়ানো হচ্ছে।
উত্তর কেষ্টির ভোটার মোঃ বাদশা মিয়া বলেন, বহুদিন পরে উৎসব মুখর পরিবেশে শান্তিতে ভোট দিতে পারলাম। প্রতিবন্ধী হওয়ায় বাড়ি থেকে রিক্সা দিয়ে এনে ভোট দিতে পারায় আমি আনন্দিত।
স/এষ্

