ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৬টি ইউনিয়নে শান্তিপূর্নভাবে চলছে ভোটগ্রহন

abu naser
নভেম্বর ২৮, ২০২১ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৬টি ইউনিয়নে শান্তিপূর্ন ভাবে চলছে ভোটগ্রহন

আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো: উৎসব মুখর পরিবেশের মধ্যেদিয়ে ৩য় ধাপে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহন। তবে এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহনের শুরুতেই পুরুষ এবং মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নের ৭৮ জন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। এরমধ্যে আওয়ামী লীগের ১৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন এবং ৫৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

তবে এখানে আওয়ামী লীগ প্রার্থীদের সাথে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীদের। এছাড়া ১৬ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্যপদে ১৮৬ জন এবং সাধারণ সদস্য পদে ৫০৪ জন ভোট যুদ্ধে রয়েছেন।

মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২১ হাজার ৯৭৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮ হাজার ২৯৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৬৮১ জন।

প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে আনসার ও পুলিশ বাহিনী নিয়োজিত রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে জেলা প্রশাসন, র‌্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।

স/এষ্