ঢাকাশুক্রবার , ২৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীর রায়গঞ্জ ইউপি নির্বাচনে এগিয়ে নৌকা

admin
নভেম্বর ২৬, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীর রায়গঞ্জ ইউপি নির্বাচনে এগিয়ে নৌকা

কুড়িগ্রাম প্রতিনিধি: আসছে ২৮ নভেম্বর। তৃতীয় ধাপে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮৫ জন এবং সদস্য পদে ৪৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১৪টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লাখ ৬২ হাজার ১৬ জন।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রচার প্রচারণা, মাইকিং, খুলি বৈঠকসহ নানাভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করছেন সকল ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদের প্রার্থীরা। পিছিয়ে নেই উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ.স.ম আব্দুল্লাহ আল ওয়ালিদ মাছুম। জাতির জনক বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ।

দিচ্ছেন নির্বাচনী নানা প্রতিশ্রুতি। স্থানীয়রা জানান, সততা ও আদর্শের কারণে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই নেতা। আর তাকে জয়ী করতে মাঠে নেমেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষও। একজন সফল চেয়ারম্যান এবং সৎ ও আদর্শবান ব্যাক্তি হিসেবে খ্যাতি রয়েছে তার।

গেলো ৫ বছরে ব্যাপক উন্নয়নসহ সরকারি সকল সহায়তার সুষম বন্টনের ফলে সাধারণ মানুষের আস্থাভাজন হয়েছেন বলেও জানান স্থানীয়রা। সুখে-দুঃখে মানুষের পাশে থাকাসহ ইউনিয়নের সর্বাত্মক উন্নয়নে এমন প্রার্থীকে চেয়াম্যান নির্বাচিত করা প্রয়োজন বলেও মনে করেন তারা।

অপরদিকে পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের পাশে থেকে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাসহ সকল প্রকার উন্নয়নে ভুমিকা রাখার প্রতিশ্রুতি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ.স.ম আব্দুল্লাহ আল-ওয়ালিদ মাছুমের। তিনি বলেন আমি গেলো ৫ বছর সফলবাবে ইউনিয়ন পরিচালনা করেছি।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ব্যাপক উন্নয়নসহ, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রদান, শিশু স্বাস্থ্য রক্ষায় পুষ্টি কার্যক্রম, মাতৃত্বকালীন ভাতা, রেশনকার্ডসহ করোনাকালীন সময়ে অসহায়দের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ করতে সক্ষম হয়েছি।

এরপরও এই ইউনিয়নে অনেক উন্নয়নকাজ বাকী রয়েছে। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সেসব অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখব ইনশা আল্লাহ। তাই সকলের ভোট ও দোয়া প্রার্থনা করছি।
উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন জানান আগামী ২৮ নভেম্বরের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রার্থীকে নিয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা করা হয়েছে।

এতে সকলকে বিধিমালা অনুসরণ করে নির্বাচনী প্রচার প্রচারণাসহ অন্যান্য নির্বাচনী কাজ পরিচালনা করতে বলা হয়েছে। এছাড়াও সকল ইউনিয়নে রিটার্নিং অফিসারসহ কর্মকর্তাদের নিয়ে মনিটরিং অব্যাহত রয়েছে। কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্