ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শেষ হল খোলস নাটকের শুটিং

admin
এপ্রিল ২৪, ২০১৭ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

চমক প্রতিবেদক : সমাজের আর দশটা মেয়ের মত রূপালীও গ্রাম বাংলার সাধারণ ঘরের মেয়ে। সোনালি স্বপ্ন বুকে বেঁধে বড় হয়ে উঠেছে। ভাল ঘরের বিয়ের প্রস্তাবে কাসেম রুপালির বিয়ে ঠিক করে। নিজের সর্বস্ব উজাড় করে মেয়ের বিয়ে দেয়। তার পরেও স্বামীর ঘরে রুপালির উপর নেমে আসে যৌতুকের কালো ছায়া। সমাজের মানুষ রূপী কিছু অমানুষ যৌতুকের লোভে রুপালিকে দিন-রাত করতে থাকে নির্যাতন। পরিশেষে রুপালি বাবার কাছে যায়। কিন্তু বাবার দীন অবস্থা দেখে কিছুতেই সে আবার যৌতুক চাইতে পারে না। একদিকে বাবার মুখ অন্য দিকে তার স্বামীর বাড়ি। কোন দিকে যাবে সে? পরিশেষে এমন এক পথ সে বেছে নেয় যাতে ফুটে ওঠে রুপালি নামের মেয়েদের যৌতুকের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। অত্যাচারিত মানুষের জন্য সমাজের সব মানুষকে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। আর গড়ে তুলতে হবে যৌতুক নামের অভিশাপের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ। এখনই সমাজের অমানুষেরা নিজেদের নোংরা খোলস খুলে সত্যি কারের মানুষ হবে তবেই রুপালি নামের মেয়েরা আর অকালে ঝরে যাবে না। ২৪ এপ্রিল বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা হয় যৌতুক বিরোধী এ খোলাস নাটকটি। কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ডা: কামরুজ্জামন জানান, বরাবরের মত ভিন্ন ধারার কাহিনি অবলম্বনে দর্শকদের সামনে উপস্থাপন করার লক্ষ্যে ছিল খোলস নাটকটি। রাহুল রাজ এর রচনা ও নিপা মোনালিসার নির্দেশনায় নাটকটিতে সুন্দর ভাবে গ্রাম বাংলার নির্যাতিত নারীদের জীবন চিত্র ফুটে উঠেছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, শ্রাবণ, পিউলি, ইতি, অমিও, আরিফ, অর্ক, সুমন, কামরুজ্জাম, মামুন, পুষ্প, সানজিদা, সুমাইয়া, নিপা মোনালিসা ও রাহুল রাজ। অচিরেই নাটকটি বিটিভিতে প্রচার হবে।

স/এষ্