ঢাকাবৃহস্পতিবার , ২৫ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ

admin
নভেম্বর ২৫, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ

সফিকুল ইসলাম শিল্পী , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৮৮)এর ত্রি-বার্ষিক নবগঠিত কমিটির শপথ গ্রহণ বৃহস্পতিবার ২৫ নভেম্বর কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন’র আহবায়ক নূর ইসলাম ছুটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক। উদ্বোধক ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। প্রধান বক্তা ছিলেন, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন’র সভাপতি আশরাফ আলী বাটলা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’ লীগ সহ-সভাপতি মুক্তার আলম, আ’লীগ সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমেদ, জাতীয়পার্টি ভারপ্রাপ্ত সভাপতি এ জেড সুলতান,পৌর আ’ লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা মোটর পরিববন শ্রমিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- শ্রমিক নেতা-কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নূতন কমিটির শ্রমিক সংগঠনকে স্বাগত জানানো হয়।

স/এষ্