কেন্দুয়ায় ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- “জেগে উঠো দ্রোহে, নারী নির্যাতনের বিরুদ্ধে।” এই শ্লোহানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় বুধবার দুপুরে (২৪ নভেম্বর) নওপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আহŸায়ক প্রবীর দত্তের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চয়ন সরকারের সঞ্চালনায় দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি রহিছ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নানীপ কমিটি সহ সভাপতি রাখাল বিশ্বাস, কান্দিউড়া ইউনিয়ন সভাপতি কাঞ্চন মিয়া, নওপাড়া ইউনিয়ন কমিটির আবু সাইদ মেম্বার, আলাল উদ্দিন, সঞ্জু মিয়া প্রমূখ। পরে সর্বসম্মতিক্রমে সাইফুল ইসলামকে সভাপতি, আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
স/বি

