ঢাকাবুধবার , ২৪ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং প্রতিবাদকারী পরীক্ষার্থীদের মারধর, গ্রেফতার ২ জন

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ২৪, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং
প্রতিবাদকারী পরীক্ষার্থীদের মারধর, গ্রেফতার ২ জন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় এসএসসি পরীক্ষার্থীনিকে বখাটেদের ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদকারী সহপাঠীদের উপর হামলা করে বখাটেরা। এতে ৫ পরীক্ষার্থী আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মোস্তফা ও রানা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ভর্তিকৃতরা হলেন- রিয়াজ, নাঈম ও সোপান মিয়া।

এ ঘটনায় বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সান্দিকোনা ইউনিয়নের দিঘর সহিলাটী গ্রামের আহত পরীক্ষার্থী রানা মিয়ার পিতা আব্দুল মজিদ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোরে উপজেলার সিংহেরগাঁও গ্রামের স্বপন মিয়ার ছেলে সজিব ও একই গ্রামের জুলহাস মিয়ার ছেলে রাজন মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার আশুজিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, মঙ্গলবার (২৩ নভেম্বর) এসএসসি পরীক্ষা শেষে আশুজিয়া এলাকা থেকে উপজেলার সান্দিকোনাতে আসার পথে পরীক্ষার্থী এক ছাত্রীকে ইভটিজিং করছিল এলাকার বখাটে অপর শিক্ষার্থী।

এ সময় মেয়েটির ওড়না ধরে টানা-হ্যাঁচড়া করে। মেয়েটির সহপাঠীরা প্রতিবাদ করলে এলাকার কয়েক ছেলে ও স্থানীয় কয়েকজন প্রতিবাদকারী ছেলেদের মারধর করে। পরে পুলিশ আহতদের উদ্ধার কওে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার অভিযোগের প্রেক্ষিতে বুধবার ভোরে পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সজিব ও রাজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স/বি