ঢাকাবুধবার , ২৪ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ভোটের মাঠে বইছে নির্বাচনী গরম হাওয়া

admin
নভেম্বর ২৪, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে ভোটের মাঠে বইছে নির্বাচনী গরম হাওয়া

খালিদ হোসেন মিলু (বদলগাছী, নওগাঁ)সংবাদদাতা : নওগাঁর বদলগাছীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাঁকী। দিনে তীব্র রোদ সন্ধ্যায় হালকা শীত এরই মাঝে নির্বাচনী উত্তাপে সরগরম হয়ে উঠেছে এলাকার নির্বাচনী মাঠ। প্রচারনায় বাঁধা বিঘ্ন , প্রার্থীকে প্রাণ নাশের হুমকী, চোলাইমদ হাতে মিছিল। নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাংচুর অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।

বিগত নির্বাচন গুলির তুলনায় এবারের নির্বাচনী প্রচারনার উত্তাপ খুব বেশী। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন নওগাঁর বদলগাছী উপজেলায় ৮টি ইউপি নির্বাচনে আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা বেশী থাকায় নির্বাচনী তর্জন গর্জন খুব বেশি। পাড়া মহল্লা থেকে শুরু করে রাস্তাঘাট, ক্ষেতে খামারে, দোকান পাট, হাট বাজার সব খানেই জমে উঠেছে নির্বাচনী প্রচারনা।

শেষ মুহুর্তের প্রচারনায় প্রার্থীদের আহার নিদ্রার সময় যেন মিলছে না। জয়ের আশায় নিজ নিজ লক্ষ্যে এগিয়ে চলেছে প্রার্থীরা। ঘরে বাহিরে সব খানেই নির্বাচনী আলাপ ছাড়া আর যেন কোন গল্প নেই। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এলাকা। দুজন লোক এক সঙ্গে দাঁড়িয়ে থাকলে কসছে নির্বাচনী অংকের হিসাব, চলছে নিজ নিজ প্রার্থীর জয় নিয়ে তর্ক বিতর্ক। উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচনী মাঠ ঘুরে জানা যায় বিদ্রোহী প্রার্থীরা নৌকার প্রার্থীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।

যে ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে আওয়ামীলীগ দলীয় শৃঙ্খল মানছে না নেতা কর্মিরা এমন অভিযোগ আওয়ামীলীগ দলীয় কিছু নেতা কর্মির পক্ষ থেকেই উঠেছে। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত পদে প্রার্থীর সংখ্যা বেশী থাকায় নির্বাচনী মাঠ খুবই সরগরম।

কোলা ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। সাধারণ ভোটারেরা জানায় তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবে কিন্তু চলতি নির্বাচনে অধীক প্রার্থী থাকায় তারা খুবই বিব্রত। সকল প্রার্থী ভোট প্রার্থনা করছে সকলকে ভোট দেওয়ার আশ্বাস দিয়ে বিদায় করছে সাধারন ভোটারেরা । কোলা ইউনিয়নে নৌকার প্রার্থী সৎ, এবং ভালো মনের শান্তি প্রিয় মানুষ হওয়ায় এখানে কোন বিশৃঙ্খলা নেই তাই শান্তিপূর্ণ ভাবে এই ইউনিয়নে ভোট হবে বলে আশা করছেন এলাকাবাসী।

নির্বাচনী এলাকায় সাধারণ ভোটাররা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের আশ্বস্ত করেছেন। নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সমান ভাবে দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছে। প্রতিটি ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

উপজেলার মাদকের ঘাটি জগপাড়া উজালপুর গ্রামে চোলাইমদ হাতে নিয়ে মেম্বার প্রার্থীর মিছিল করার অভিযোগ উঠেছে। বালুভরা ইউপির স্বতন্ত্র প্রার্থী আল এমরানকে নির্বাচন থেকে বিরত থাকার জন্য মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আল এমরান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আল হাজ্ব আবু খালেদ বুলু জানায় যারা দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন সংগঠনের ৪৭ ধারা মোতাবেক তারা বহিস্কার হয়ে গেছেন এবং যারা তাদের পৃষ্টপোষকতা বা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থীকে প্রাণ নাশের হুমকি ও স্বতন্ত্র প্রার্থীর নেতা কর্মিকে মারপিট প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে।

এ ছাড়া পরিবেশ ভালো রয়েছে। সকল প্রার্থী শান্তিপূর্ন ভাবে নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া নির্বাচনী পর্যবেক্ষক ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি সার্বক্ষনিক এলাকা পরিদর্শন করছেন।

স/এষ্