ঢাকাবুধবার , ২৪ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

admin
নভেম্বর ২৪, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে জিআর মামলার চার পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের হেমায়েত হোসেনের নির্মাণাধীন বাড়ির উত্তর পাশে বাগানের মধ্যে ১৪/১৫ জনের এক দল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে জড় হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালায়।

এ সময় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতৈর ইউনিয়নের শাহিদ শেখের ছেলে হান্নান শেখ (২৫), ঘোষপুর ইউনিয়নের ইছাখালি গ্রামের মাজেদ শেখের ছেলে মিরাজ শেখ (৪০), একই গ্রামের জয়নুদ্দিন শেখের ছেলে ফারুক শেখ (৪০), শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মোফাজ্জেল বিশ্বাসের ছেলে আনিচুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের শেখপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. দুলু মিয়া (২১)। গ্রেফতারকৃতদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রথমোক্ত চার জন একাধিক জিআর মামলার পলাতক আসামী।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জনসহ এজাহারনামীয় আট জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় বুধবার মামলা করেছেন। ডাকাতি করার জন্য সমবেত হওয়ার অপরাধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় এই মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম চমক নিউজজে বলেন, গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্