ঢাকাবুধবার , ২৪ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সেরা করদাতার সম্মাননা পেলেন ওয়ালটন ডিজি-টেকের এমডি মঞ্জুরুল আলম

admin
নভেম্বর ২৪, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সেরা করদাতার সম্মাননা পেলেন ওয়ালটন ডিজি-টেকের এমডি মঞ্জুরুল আলম

নিজস্ব প্রতিবেদক: সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা পেলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মঞ্জুরুল আলম অভি। ২০২০-২১ অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে তরুণ করদাতা হিসেবে (২য় সেরা) মঞ্জুরুল আলমকে এ সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৪ নভেম্বর, ২০২১) রাজধানীর অফিসার্স ক্লাবে মঞ্জুরুল আলম সহ ৭৫ জন ব্যক্তি ৫৪টি কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও ইআরডির সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

এস এম মঞ্জুরুল আলম অভির পক্ষে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) লিয়াকত আলী। উল্লেখ্য, এর আগেও ফার্ম ক্যাটাগরিতে ওয়ালটন প্লাজার অংশীদার হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা পান তরণ উদ্যোক্তা মঞ্জুরুল আলম অভি।

ব্যক্তি পর্যায়ে ৪০ বছর বয়সের নিচে দ্বিতীয় সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননায় ভূষিত করায় এনবিআরকে ধন্যবাদ জানান মঞ্জুরুল আলম অভি।

তিনি বলেন, কর দেয়া রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকেই নিয়ম অনুয়ায়ী বরাবরের মতোই আমি এবং আমার প্রতিষ্ঠান কর দিয়ে আসছি। এর স্বীকৃতিস্বরূপ ট্যাক্স কার্ড সম্মাননা পেয়েছি। এই প্রাপ্তি সবাইকে কর প্রদানে উৎসাহিত করবে।

স/এষ্