ফুলপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ একরাম হোসেন চৌধুরী পান্নার মতবিনিময়
ফুলপুর প্রতিনিধি- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন ফুলপুর উপজেলার ৭ নং রহিমগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না। সোমবার সন্ধায় রহিমগঞ্জ এর শিমুলিয়া বাজারে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত মতবানিময় সভায় উপস্থিত সকলের দোয়া ও সমর্থন কামনা করে সার্বিক সহযোহিতা চেয়েছেন শেখ একরাম হোসেন চৌধুরী পান্না। এবং তিনি তার স্বাগত বক্তব্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে সকলের কাছে সহযোগিতা কামনা করে বলেন।
আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে সর্বস্থরের জনগনের সাথে মতবিনিময় করেই সততা ও নিষ্ঠার সাথে উন্নয়নের কর্মপরিকল্পনা তৈরি করে সামনের দিকে এগিয়ে যাব। এবং এই মতবিনিময়ে রহিমগঞ্জ ইউনিয়নকে অসাম্প্রদায়িক ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
স/বি

