মাহমুদউল্লাহ’র নাটকীয় শেষ ওভার; তবু ধবলধোলাই বাংলাদেশ
রাহুল রাজ: সফরকারী পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ। তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচেও শেষ ওভারের ৫ উইকেটে হেরেছে টাইগার্স।
শেষ ওভারে ৮ রানের প্রয়োজন ছিলো পাকিস্তানের। বোলিংয়ে আসেন দলপতি মাহমুদউল্লাহ। সরফরাজকে দ্বিতীয় ও তৃতীয় বলে হায়দার আলীকেও ফেরান রিয়াদ। নিজের হ্যাটট্রিক বলে ইফত্তেকার ছক্কা হাকান। পরের বলে আবারও উইকেট পাতন। শেষ বলে ২রানের দরকারে বাউন্ডারি হাকিয়ে জয় তুলে নেন নেওয়াজ।
মিরপুরের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করে মোহাম্মদ নাঈমের ৪৭ রানে ভর করে ৭ উইকেটে ১২৪ রান তোলে স্বাগতিকরা।
পাকিস্তানের পক্ষে ওয়াসিম ও কাদির নেন দুই করে উইকেট। হায়দার আলীর ৪৫ ও রেজওয়ানের ৪০ রানে ৫ উইকেটর জয় পায় অতিথিরা।
স/এষ্

