ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় শীতবস্ত্র বিতরণ করলেন অসীম কুমার উকিল এমপি

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ২০, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় শীতবস্ত্র বিতরণ করলেন অসীম কুমার উকিল এমপি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় শীতার্থদের মাঝে বিতরণের জন্য ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।

শনিবার (২০ নভেম্বর) বিকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অসীম কুমার উকিল এমপি।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া। পরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের হাতে কম্বলের প্যাকেট তুলে দেয়া হয়।

স/বি