ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোল্লাকান্দি ইউনিয়নের মহিলা মেম্বার পদপ্রার্থী বিউটি বেগমের গণসংযোগ

admin
নভেম্বর ২০, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাকান্দি ইউনিয়নের মহিলা মেম্বার পদপ্রার্থী বিউটি বেগমের গণসংযোগ

এ. কে. আজাদ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন মোল্লাকান্দি ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী বিউটি বেগম। তার প্রতীক সূর্যমুখী ফুল।

গতকাল শনিবার বিকেলে মাকহাটি, পূর্ব মাকহাটি এবং রাজারচর গ্রামে সূর্যমুখী প্রতীকে গণসংযোগ করেন। এসময় ভোটারদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ , উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করে। প্রতিটা গ্রামের ভোটার এবং সাধারন মানুষ তাকে সূর্যমুখী ফুল প্রতীকে দোয়া, সমর্থন এবং ভোট প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিউপি বেগম একজন সক্রিয় আওয়ামীলীগ কর্মী।

রাজনৈতিক জীবনে তিনি দলীয় সকল কর্মকান্ডে বিপুল সংখ্যক নারীদের নিয়ে উপস্থিত হতেন নিজের টাকা খরচ করে। তিনি তার এলাকার গরীব দু:খী মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। গ্রামের মানুষের নিয়মিত খোঁজ খবর নেয়ার পাশাপাশি গরীব-অসহায় মানুষকে তিনি আর্থিকভাবে সহযোগিতা করেন।

করোনাকালীন সময়ে তিনি তার গ্রামের অসহায় মানুষগুলোকে একধিকার নিজের অর্ধায়নে দিয়েছেন ত্রান সমাগ্রী। এলাকার কোন মানুষের বিপদ আপদ দেখলে তিনি ঝাপিয়ে পড়েন। সৎ এবং আদর্শবান এই নারীর দিনের বেশিরভাগ সময় ব্যয় করেন সাধারণ মানুষের কল্যানে।

তিনি মাকহাটি জি.সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেম্বার। এজন্য স্থানীয় লোকজন তাকে ভালবেসে মেম্বার বলেই ঢাকেন। গ্রামকে শহরে পরিনত করতে নির্বাচিত হয়ে তিনি সাধারণ মানুষ এবং এলাকার জনগনের কল্যানে কাজ করতে চান।

মেম্বার পদপ্রাথী বিউটি বেগম বলেন, আমি আমার স্বামীর টাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করে যাচ্ছি। আমার এলাকার গরীব দু:খী মানুষকে সাহায্য সহযোগিতা করতে কখনও দলীয় লোকজন কিংবা স্থানীয় চেয়ারম্যানের কোন সহযোগিতা পাইনি। শুধুমাত্র অসহায়,দু:খী মানুষের কল্যানে এবং তাদের সুখে দু:খে পাশে দাঁড়ানোর জন্যই রাজনীতি করি।

তিনি আরো বলেন, আমি এবার প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি। আমার প্রতীক সূর্যমুখী ফুল। আমি যদি নির্বাচিত হই তাহলে এলাকার অসহায়, দু:খী মানুষের জন্য কাজ করবো। পাশাপাশি এলাকার অবহেলিত নারীদের ভাগ্য উন্নয়নে তাদের পাশে থেকে তাদেরকে সর্বাত্নক সহযোগিতা করবো।

স/এষ্