ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীবাড়ীতে খালের প্রবেশমুখ ভরাট করে চলছে বালুর ব্যবসা

admin
নভেম্বর ২০, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ীতে খালের প্রবেশমুখ ভরাট করে চলছে বালুর ব্যবসা

এ. কে. আজাদ,মুন্সীগঞ্জ : টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের আলদি বাজারের ব্রিজের দক্ষিন পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালটি দখল-দূষণের কারনে অস্থিত্ব সংকটে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা চমক নিউজকে জানান, বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে আলদি ব্রিজের দক্ষিন তীর ঘেষে খালটির প্রবেশমুখ হতে প্রায় ২শ মিটার পর্যন্ত খালটিতে বালু ফেলে ভরাট করেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। সেখানে তারা বালু বিক্রির ব্যবসা গড়ে তুলেছেন।

প্রায় দেড় মাস আগেও খালটিতে ছিলো জোয়ার ভাটার আগমন। কিন্তু বর্তমানে খালের প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি খালটির উপরে থাকা ছোট ব্রিজটির প্রায় ১শ মিটার দক্ষিন সীমানা পর্যন্ত খালটিতে বালু গিয়ে ভরাট হয়ে গেছে। খালটি কাঠাদিয়া এলাকার কৃষি জমির পানি নিস্কাশন এবং স্থানীয় কৃষকদের কৃষি পন্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করিত।

স্থানীয় একাধিক কৃষক জানান, এই খাল দিয়ে কৃষকরা শুকনো মৌসুমে কৃষি উপকর, বীজ, সার নিয়ে ট্রলার বা নৌকা যোগে জমিতে যেতো। পাশাপাশি উৎপাদিত কৃষি পণ্য খালের উপর দিয়ে পশ্চিম দিকে আলদিবাজার, পুরাবাজারসহ বিভিন্ন স্থানে নৌকায় চলাচল করিত বিভিন্ন এলাকার মানুষ। আলদি বাজার সংলগ্ন কাজলরেখা নদীর সাথে সংযুক্ত এই খালটির প্রবেশ মুখে পলি জমে নাব্যতা সংকটে পড়ে।

পরবর্তীতে যখন আলদি বাজার বড় ব্রিজটি নির্মাণ করা হয় তখন খালের প্রবেশমুখে বালু রাখার কারনে খালের প্রবেশ মুখটিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে করে শুকনো মৌসুমে খালটিতে জোয়ার ভাটার আগমন বন্ধ হয়ে যায়। বর্ষার সময়ে খালটিতে জোয়র ভাটার আগমন ছিলো স্বাভাবিক।

কিন্তু বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে খালের প্রবেশমুখে বাঁধ দিয়ে খালের প্রায় ১ একর জায়গা বালু ফেলে ভরাট করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এছাড়াও খালটি দক্ষিন দিকে কাঠাদিয়া ঈদ গাঁ পর্যন্ত খালটিতে কচুরিপনার কারনে অবরুদ্ধ হয়ে আছে। বর্ষার সময়ে খালে আসা পানিগুলোও শুকিয়ে যাচ্ছে। খালে পানি কমে যাওয়ার কারনে চলতি কৃষি মৌসুমে কৃষকরা পানি সঙ্কটে পড়বেন বলেও জানান একাধিক কৃষক।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রায় ২ মাসে আগে খালটির প্রবেশ মুখে দিয়ে জোয়ার ভাটার আগমন ঘটিতো সেই জায়গাটি এখন ভরাট । কাজলরেখা নদীর হতে আলদি ব্রিজের পাশ দিয়ে দক্ষিন দিকে চলে গেছে খালটি। কাজলরেখা নদীর তীর থেকে দক্ষিন দিকে ছোট্র একটি বিজ্র পর্যন্ত পুরো খালটি এখন বালু ব্যবসায়ীদের দখলে।

গেলো সেপ্টেম্বর মাসে যে জায়গাটিতে জোয়ার ভাটার পানি চলাচল করিতো সেই জায়গাটিতে এখন বালুর রমরমা ব্যবসা। এছাড়াও দকিন দিকে বয়ে যাওয়া খালের বিভিন্ন স্থানে খালটির উপর কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি কালভার্ট ও একাধিক ব্রিজ। পুরো খালটি এখন কচুরিপনায় পরিপূর্ন। অনেকটা পরিত্যাক্ত ডোবার মতো পড়ে আছে পুরো খালটি।

স্থানীয় মুরুব্বি নূর ইসলাম মন্ডল বলেন,আলদি বাজারের কালজরেখা নদীর সাথে সংযুক্ত এই খালটি কাঠাদিয়া হয়ে সেরাজাবাদ খালের সায়ে সংযুক্ত হয়ে পুরাবাজারে গিয়ে মিলিত হয়েছে। আলদি নদীর উপর ব্রিজ নির্মাণের সময় খালটির প্রবেশ মুখে বালু রাখা হয়েছিলো। সেই বালুর কারনে খালটির প্রবেশমুখ কিছুটা ভরাট হয়ে যায়।

পরবর্তীতে সেখানে কিছুটা খনন করা হলে খালটিতে ফিরে আসে প্রাণ। ২ মাস আগেও খালটি সচল ছিলো। কিন্তু বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে খালটির প্রবেশমুখ ভরাট করে খালটি দখলে নেয় বালু ব্যবসায়ীরা। তিনি আরো বলেন, বালু ব্যবসায়ীরা এলাকার প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা । খাল হলো কৃষি জমির লাইফ লাইন।

কৃষকদের সহায়ক হিসেবে কাজ করে খাল। এক সময়ে শুকনো মৌমুসে কৃষি জমির পানি নিস্কাশনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। দ্রুত খালটিকে দখল দূষণের হাত থেকে রক্ষার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) রুমানা তানজিন অন্তরা বলেন, সরকারি এই খালটিতে কারা বালু ফেলে ভরাট করেছে এই বিষয়টি সরেজমিনে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্