ঢাকাশুক্রবার , ১৯ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করোনার চেয়েও বড় দুর্যোগ ‘এন্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স’ : স্বাস্থ্যমন্ত্রী

admin
নভেম্বর ১৯, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

করোনার চেয়েও বড় দুর্যোগ ‘এন্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স’ : স্বাস্থ্যমন্ত্রী

আব্দুল কাদের সাইফুল : বাংলাদেশের জনগণের জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি, কোভিড চিকিৎসা ঔষধ মনলুপিরাভির সহজলভ্য করা হয়েছে। ইউকে অনুমোদন দেওয়ার পরপরই বাংলাদেশ অনুমোদন দিয়েছে। কিন্তু, আমাদের জন্য কোভিড-১৯ এর চেয়েও বড় যে দুর্যোগ অপেক্ষা করছে। তা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স। বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০২১, উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মহাখালী অবস্থিত ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ, ২০২১ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, One Health Global Leaders Group On Antimicrobial Resistance এর কো-চেয়ারম্যান হিসেবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন এটা আমাদের জন্য যেমন গর্বের বিষয় তেমনি আমাদের দায়িত্ব অনেক অ্যান্টিবায়োটিক অপব্যবহার বন্ধ করা অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স প্রতিরোধের একমাত্র সমাধান। নিবন্ধিত ফিজিশিয়ান, ডেন্টিস্ট ও প্রাণী চিকিৎসক ছাড়া এন্টিবায়োটিক ক্রয়-বিক্রয় একেবারে বন্ধ করতে হবে।

তিনি বলেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয় বন্ধ করতে হবে। আমরা আইন প্রণয়ন করব। আইনটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। পাশাপাশি, আমাদেরকে এন্টিবায়োটিক কোর্স পুরোপুরি সম্পন্ন করতে হবে। এন্টিবায়োটিক কোর্স সম্পন্ন না করলে আরো সমস্যার সৃষ্টি হবে রোগীর। আর একারণেই রোগীর বডি রেসিস্টেন্স দেখা দেয়। এজন্য, এন্টিবায়োটিক ব্যবহারে আমাদের আরও সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক AMR সংক্রান্ত নজরদারি এবং পর্যবেক্ষণমূলক গবেষণা আরো বাড়াতে হবে। সিভিল সোসাইটি, পরিবেশ বিশেষজ্ঞ, প্রশাসন, মানব ও প্রাণী, স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল পেশাজীবীদের সমন্বয়ে সচেতনতা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। পাশাপাশি এ বিষয়ে জনগণকে আমাদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের শক্তিই আমাদের পাথেয়।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম বলেন, করোনাকালীন সময় আমাদের চিকিৎসক নার্স ও চিকিৎসা সংক্রান্ত কর্মকর্তা-কর্মচারীগণ সম্মুখযুদ্ধে হিসেবে কাজ করেছেন। এ কারণে অনেকেই মৃত্যুবরণ করেছেন। তবে, আমরা করোনা ভ্যাকসিন কার্যক্রম অনেকাংশে এগিয়ে নিয়ে গেছি। ভবিষ্যতে, আমাদের এ কার্যক্রম আরো বেগবান হবে।

তিনি বলেন, আমরা এখন শিক্ষার্থীদেরও ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। পর্যায়ক্রমে, সকল শিক্ষার্থীদেরকে এ কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করব। কোন শিক্ষার্থী যেন ভ্যাকসিন গ্রহণ করা থেকে বাদ না পড়ে। আমরা সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছি। এমনকি, আমরা এখন বস্তিগুলোকে টিকার আওতায় এনেছি। ধারাবাহিকভাবে সকল বস্তি টিকার আওতায় অন্তর্ভুক্ত হবে। তবে, এ কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরতে অবশ্যই গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন উদ্যোগে অনলাইন ড্রাগ লাইসেন্স উদ্বোধন করেন। এছাড়া তিনি GMP গাইডলাইন ফর ইউনানী, আয়ূর্বেদিক, হার্বাল এবং হোমিওপ্যাথিক মেডিসিনের মোড়ক উন্মোচন করেন। বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০২১, উদযাপন উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সকল বিভাগ ও জেলা পর্যায়ে সচেতনতামূলক শোভাযাত্রাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, আইসিডিডিআরবি, আইইডিসিআর, নিপসম, বিএসএমএমইউ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বিসিপিএস, বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার ও পরিকল্পনা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, FAO, MTAPs, MSH, USP-PQM, Fleming Fund, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ।

স/এষ্