ফুলপুর থানায় মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান– ময়মনসিংহের ফুলপুর থানায় বুধবার (১৬ নভেম্বর) অক্টোবর/২০২১ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার। সভায় বিগত মাসের থানা এলাকার সার্বিক আইনশৃংখলা এবং অফিসার ও ফোর্সদের ব্যক্তিগত পারফরম্যান্স সংক্রান্তে তুলনামূলক পর্যালোচনা শেষে মাসের শ্রেষ্ঠ অফিসার/ফোর্সদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অক্টোবর/২০২১ মাসের ফুলপুর থানা’র মাদক উদ্ধারে শ্রেষ্ঠ এসআই আশরাফুল আলম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই আবুল বাসেদ, চৌকস বুদ্ধি সাহসিকতার জন্য শ্রেষ্ঠ কনস্টেবল মোঃ জামিল খান ও শ্রেষ্ঠ পরিচ্ছন্ন কর্মী রতন ভুইমালি পুরস্কার গ্রহন করেন। পুরস্কার প্রাপ্তরা ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন। এসময় ফুলপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেবসহ সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স/বি

