ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন

admin
নভেম্বর ১৪, ২০২১ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) : সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন।

জানাযায়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ১৪ই নভেম্বর রবিবার থেকে পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

বর্তমানে করোনা আক্রান্তের হার সহনীয় মাত্রায় পৌঁছানোয় পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

অফিস সূত্রে জানা যায়, এবছর দেড় ঘণ্টা সময়ের মধ্যে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে । এ বিষয়গুলোর ফলাফল মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে। চলতি বছরে উজেলায় এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ৩শত ৯৫ জন পরীক্ষার্থী।

মোট ৩ টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

উপজেলায় সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১ হাজার ৩শ ৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ‍্যে অনুপস্থিত বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ‍্যালয়ে কেন্দ্রে সাধারন ৫জন, বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি ও পাইলট বালিকা উচ্চ বিদ‍্যিলয় কেন্দ্রে সাধারণ ২জন ও কারিগরি ৭জন এবং ফতেজঙ্গপুর দাখিল মাদরাসা কেন্দ্রে ১৩ জন অনুপস্থিত বলে কেন্দ্র সচিবগন জানান।

এর মধ্যে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫৩ জন, বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের (ভোকেশনাল) ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা দিচ্ছে ১২৭ জন। অপর দিকে ফতেজঙ্গপুর দাখিল মাদরাসা কেন্দ্রে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে।

বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুরেশ সিংহ বলেন, এবার দেড় ঘণ্টা সময়ের মধ্যে একটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়গুলোর ফলাফল মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করবে শিক্ষা বোর্ড।উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন চমক নিউজকে বলেন, নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে নির্দেশনা দেওয়া আছে।

স্বাস্থ্যবিধি সুরক্ষায় পরীক্ষা কেন্দ্রে একজনের বেশি অভিভাবক পরীক্ষার্থীর সঙ্গে না যেতে অনুরোধ করা হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তাছাড়া শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক কেন্দ্র সচিব ছাড়া কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না; কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।

স/এষ্