ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরের মাদক সম্রাট আলী আকবর ১হাজার পিচ ইয়াবাসহ আটক

admin
এপ্রিল ২৩, ২০১৭ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার মাদক সম্রাট হিসাবে পরিচিত স্থানীয় বনমালিদিয়া গ্রামের মৃত পাঁচু ফকিরের ছেলে মো. আলী আকবর ফকির (৪২) কে ১ হাজার ৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। মধুখালীর রায়পুর ইউনিয়নের জগন্নাদি এলাকা থেকে থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত আকবর ফকিরকে ফরিদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩ লক্ষ ১ হাজার ৫শ টাকা। এদিকে আলী আকবরের গ্রেফতারের খবরে উপজেলাবাসী স্বস্তির নি:শ্বাস ফেলেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এস আই সৈয়দ তোফাজ্জেল হোসেন, এস আই মো. আতিয়ার রহমান, হাকিম মোল্যা, এ এস আই মো. হামিদুল ইসলাম, মো. মিজানুর রহমান ও এ এস আই বকুল চন্দ্র ফোর্সসহ শনিবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের জগন্নাদি গ্রাম থেকে আটক করে । এসময় তার নিকট থেকে ১০০,৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আকবর ফকির আগে একাধিকবার পুলিশের হাতে বিভিন্ন ধরনের মাদকসহ আটক হলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় জেল থেকে বেড়িয়ে আসে।

অপর দিকে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময়ে থানা পুলিশের এস আই গিয়াসউদ্দিন ও এস আই মনিরুজ্জামান মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের গড়িদাহ এলাকায় মাগুরা থেকে ফরিদপুর গামী যাত্রীবাহি গঞ্জেরাজ (ঢাকা মেট্রো ব-১১-০৩৪৯) পরিবহনে তল্লাশি চালিয়ে জাহানার বেগম (৬৫), স্বামী মৃত রওশন আলী মোল্যা এবং রুমা খাতুন (৩০), পিতা মৃত হাশেম বিশ্বাস, মাগুরা সদরকে আটক করে তাদের উভয়ের নিকট থেকে ১০ বোতল করে মোট ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাদের নামে পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন মামলা দিয়ে আজ রবিবার জেলহাজতে প্রেরণ করেছে।

স/ এষ্