হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
সড়ক পরিবহন আইন-২০১৭ এর মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবিতে ফরিদপুরে বিভিন্ন শ্রমিক সংগঠন মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবে সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ’ মালিক ও শ্রমিক অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ. জুবায়ের জাকির, গোলাম মো. নাসির, জোহর খান, কাজী আলী আজগর বাদল, প্রদীপ ঘোষ, দীল মোহাম্মদ দীনু, মোহাম্মদ গফুর, ফারুক ভূঁইয়া, মিজানুর রহমান, গোলাম আজাদ, আনিসুর রহমান, জেলা রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মমিন, অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাকিম, ট্রাক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মিজানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি শেষে মালিক-শ্রমিকরা মৌন মিছিল নিয়ে বাস টার্মিনালে ফিরে যান।
স/ এষ্

