ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

admin
নভেম্বর ১৩, ২০২১ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

হিলি প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জে বালু বোঝায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিকেল ৫টার সময় নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামের পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (৩৫) ও তার শিশু ছেলে কাওছার হোসেন (৮)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আত্মীয় বাড়ি থেকে স্ব-পরিবার নিয়ে অটোবাইক যোগে নিজ বাড়ি বল্লভপুর গ্রামের আসার পথে রাস্তার বিপরীত দিক থেকে ধেয়ে আসা বালু বোঝায় একটি ট্রাক্টর সজোরে অটোবাইকটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনা স্থলে শিশু কাওছার মারা যায়। পরে স্থানীয়রা কবিরুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে এবং নবজাতক শিশুকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কবিরুর ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় বালু বোঝায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালকসহ অন্যান্য পালিয়ে যায়। নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের আটকের জন্য চেষ্ঠা চালাচ্ছে পুলিশ।

স/এষ্