মেহেরপুরে অগ্নিকান্ডে পুড়ছে দিনমজুরের স্বপ্ন
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারি নতুন পাড়ায় মিজানুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মিজানুর রহমান একই পাড়ার মৃত রহিম ওস্তাদের ছেলে।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে গরুর ঘর ও রান্নাঘরসহ বেশ কিছু মালামাল পুড়ে একদম নিশ্চিহ্ন হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র দিনমজুর মিজানুর রহমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স/এষ্

