কুড়িগ্রামে ট্রাক চাপায় ভ্যান চালক বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রংপুরগামী ট্রাকের চাপায় সিরাজ আলী (৬০) নামের এক ভ্যান চালক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত সিরাজ ছিনাই ইউনিয়নের মহীধর আমিন বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সিরাজ সকাল সাড়ে আটটার দিকে সেলিমনগর এলাকা হতে ভ্যান চালিয়ে বাড়ী ফেরার সময় ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, ট্রাক চাপায় নিহত বৃদ্ধা একজন ভ্যান চালকের বাড়ী ছিনাই ইউনিয়নের মহীধর আমিন বাজার এলাকায়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
ঘটনার সত্য নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, সেলিমনগর থেকে ভ্যান চালিয়ে ফেরার পথে রংপুরগামী ট্রাকের চাপায় সিরাজের মৃত্যু হয়। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স/অ

