তাপস কুমার, নাটোর:
নাটোর সদর উপজেলার জালালাবাদ সরকারপাড়া গ্রামে একটি আম গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড ও থ্রি-নট থ্রি রাইফেলের ২৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে এসব গ্রেনড ও গুলি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, জালালাবাদ গ্রামের আব্দুল মান্নান তার বাড়ির পার্শ্বে একটি আম গাছ কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। সকালে স্থানীয় কাঠ ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে ওই আম গাছ কাটার জন্য মাটি খনন করছিল। এসময় শেকড়ের নিচে একটি পরিত্যক্ত গ্রেনেড ও ২৩ রাউন্ড গুলি দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে এসব গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে এসব গুলি ও গ্রেনেড ফেলে রাখা হয়।
স/ এষ্

