ঢাকাশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইউপি নির্বাচনে বাঘারপাড়ায় চেয়ারম্যানসহ ৩২ জনের প্রার্থীতা প্রত্যাহার

admin
নভেম্বর ১২, ২০২১ ১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ইউপি নির্বাচনে বাঘারপাড়ায় চেয়ারম্যানসহ ৩২ জনের প্রার্থীতা প্রত্যাহার

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খান: ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রত্যাহারের শেষ দিনে ৮ জন চেয়ারম্যান, ২২ জন সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা দদস্য ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হয়ে প্রত্যাহারের আবেদন দাখিল করেন। সুত্র জানিয়েছে, জহুরপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী সিরাজুল ইসলাম ও আজিজুর রহমান। বন্দবিলা ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল ও আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা।

রায়পুর ইউনিয়ন থেকে ৩ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য নিয়ামত হোসেন, সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড থেকে তাসনীম আলম ও মহিদুল ইসলাম। নারিকেলবাড়ীয়া ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন, সাধারন সদস্য ২নং ওয়ার্ড থেকে মোবারেক আলী, ৩ নং ওয়ার্ড থেকে মাসুদ রানা , ৯ নং ওয়ার্ড থেকে জিল্লুর রহমান ও হারুন অর রশিদ।

ধলগ্রাম ইউনিয়ন থেকে ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য জমির উদ্দিন। দরাজহাট ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ড থেকে জেসমিন নাহার, ৬ নং ওয়ার্ড থেকে সমির কুমার বিশ্বাস। বাসুয়াড়ি ইউনিয়ন থেকে সংরক্ষিত ২নং ওয়ার্ডের মিতা রাণী, ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আব্দুল মান্নান ও আলমগীর হোসেন।

দোহাকুলা ইউনিয়ন ১ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য জাকির হোসেন, জাকির হোসেন, শরিফুল ইসলাম ও ফুল মিয়া , ৪ ও ৫ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য শফিকুল ইসলাম ও ইসমাইল হোসেন।

জামদিয়া ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা , সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। ২ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য জাহাঙ্গীর আলম লাড্ডু, ৭ নং ওয়ার্ড থেকে সোহাগ মোল্যা, ৮ নং ওয়ার্ড থেকে মিরাজুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড থেকে ইসমাইল হোসেন।

স/এষ্