ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে নমুনা শস্য কর্তনের উদ্বোধন

admin
নভেম্বর ১১, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে নমুনা শস্য কর্তনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জিংক সমৃদ্ধ আমন ধানের চাষ সম্প্রসারনের লক্ষ্যে জেলার গৌরনদীতে বিনা ধান-২০ এর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার ( ১১ নভেম্বর) সকালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্টিটিউট ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতরের আয়োজনে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার খাঞ্জাপুর এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশগ্রহণ করেন বিনা ময়মনসিংহের মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ হারুন-অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের রহমতপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। শেষে অতিথিরা নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন।

স/অ