ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা

admin
নভেম্বর ১১, ২০২১ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বদলগাছীতে ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা

শীত নিবারণের জন্য মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপচেপড়া ভিড়

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা : উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে শীতের আগমনী বার্তা নিয়ে হাজির শীতের হিম বুড়ি। কাক ডাকা ভোরে ঘন কুয়াশা আর ঘাসের ডগায়, শিশির কণা জমিয়ে থাকা দৃশ্য আর বেলা বাড়লে, মিষ্টি রোদ এর খেলা -বেলা শেষে সন্ধ্যা নামলে হালকা ডাণ্ডা হিমেল হাওয়ায় মৃদু শীতের অনুভূতি, জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

গত কয়েক দিন ধরে দিনের শেষে সন্ধ্যায় শীতের তীব্রতা বেড়েছে উত্তরের বরেন্দ্রভূমির নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় । আর সে সঙ্গে শীতের সাথে পাল্লা দিতে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। বদলগাছীর ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা।

বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান সব খানেই ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে উপজেলার স্বল্প আয়ের মানুষেরা শীত নিবারণের জন্য গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানগুলো বেছে নিচ্ছেন। নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় পুরোনো ও তুলনামূলক কম দামি কাপড়ের দোকানের দিকে ক্রেতারা বেশি ঝুঁকছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে শীতের পোশাক আমদানি ও বেচাকেনা জমতে শুরু করেছে। তবে অন্যান্য জিনিসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে পোশাকের দামও।

জেলার বৃহত্তম কাপড়ের হাট কোলা বাজারে ব্যবসায়ীরা শীতের কাপড় বিক্রি শুরু করেছেন। কয়েকদিন ধরে বেচা-বিক্রি বেশ ভালো হচ্ছে বলেই তারা জানিয়েছেন। উপজেলা শহরের চৌরাস্তার মোড়, , সাতরং, হাটখোলা বাজার,সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মার্কেট, গোবরচাপা বাজার,পাহাড়পুর বাজার, মিঠাপুর বাজার, ভান্ডারপুর বাজার, কোলা বাজার, পাড়সোমবাড়ী, দ্বীপগঞ্জ বাজারের ফুটপাতে এসব পুরোনো পোশাক বিক্রেতাদের চোখে পড়ছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত।

এসব কাপড় ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম থেকে কিনে এনে বিক্রি করছেন। ফুটপাতের দোকানগুলোতে কমমূল্যে কাপড় পাওয়ায় বেচাকেনা বেশ জমে উঠেছে। এসব দোকানগুলোতে ২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে মিলছে গরম কাপড়।

সোহাগ ও মিলন নামে দুই ব্যবসায়ী চমক নিউজকে জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে গাট্টি ধরে এসব শীতের কাপড় নিয়ে আসেন তারা। গত বছরের থেকে এবারও গাট্টিপ্রতি বেশি টাকা গুনতে হচ্ছে। ফলে একটু দামও বেশি নিতে হচ্ছে।

জুয়েল আলী নামে এক বিক্রেতা জানান, ইতোমধ্যে বিভিন্ন স্থানে গরম কাপড়ের দোকানগুলো ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে। সবাই সাচ্ছন্দ্যে কিনছেন পছন্দের শীতের কাপড়। স্বল্পমূল্যে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কোর্ট, প্যান্ট, কানটুপিসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র পাওয়ায় ক্রেতারাও খুশি।

তিনি আরও জানান, এ বছর এখনও তেমন শীতের তীব্রতা বাড়েনি। শীতের তীব্রতা বাড়লে গরম কাপড়ের ক্রেতা আরও বাড়বে। সবুজ নামে এক ক্রেতা জানান, গার্মেন্টের দোকানগুলোতে গরম কাপড়ের দাম বেশি। তাই নিম্নবিত্ত পরিবারের লোকেরা কমমূল্যের কাপড় কিনতে ফুটপাতের দোকানগুলোতে বেশি ভিড় জমান। শুভ নামের এক ক্রেতা জানান, ফুটপাত থেকেও ভালো ভালো শীতের পোশাক পাওয়া যায়। তাই এখান থেকে কিনতে এসেছি। পছন্দ করে তিনটা শীতের পোশাক কিনেছি। তবে দাম একটু বেশি।

উপজেলার বিভিন্ন যায়গায় ফুটপাতে ইতিমধ্যেই জমে উঠেছে এই সব গরম কাপড়ের দোকান, ক্রেতাসাধারণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

স/এষ্