ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাবির শিক্ষার্থীদের লটারির মাধ্যমে দেয়া হলো ১০০ টি বাইসাইকেল

admin
নভেম্বর ১১, ২০২১ ৩:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাবির শিক্ষার্থীদের লটারির মাধ্যমে দেয়া হলো ১০০ টি বাইসাইকেল

আবদুল কাদের সাইফুল : মুজিবশতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ১০০ বাইসাইকেল কর্মসূচির লটারি প্রক্রিয়া শেষ হয়েছে। লটারি প্রক্রিয়ায় নির্বাচিত এ ১০০ জন শিক্ষার্থীদের হাতে অতিদ্রুত একটি মনোরম প্রোগ্রামের মাধ্যমে সাইকেল তুলে দেয়া হবে।

মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় আয়োজক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, যারা লটারি প্রক্রিয়া সিলেক্ট হয়েছে তাদের অভিনন্দন। আর যারা সিলেক্ট হতে পারেননি। তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল এবং তাদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে ভাই হয়ে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।

আমরা চেষ্টা করেছি স্বচ্ছতা বজায় রাখতে। তাই উন্মুক্ত প্রক্রিয়া এই আয়োজন করা হয়। আবেদনকৃত ১২০০ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ভাইবার মাধ্যমে প্রায় ২২০ জনকে শিক্ষার্থীকে সম্মানিত শিক্ষকদের বিচারক প্যানেল প্রাথমিকভাবে নির্বাচিত করেন। এই ২২০ জন শিক্ষার্থীদের নিয়ে আজ লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি বলেন, এ প্রক্রিয়ায় বিচারক প্যানেলে যুক্ত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেবেকা সুলতানা রেভা, ড. সিমা ইসলাম, চারুকলার শিক্ষক মো: আক্তারুজ্জামান সিনবাদ।

আমাদের এ বাইসাইকেল কর্মসূচিতে সাইকেল প্রদানে সহযোগিতায় এগিয়ে এসেছে নাভানা গ্রুপ। তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ব কেবল সময়ের গন্ডিতে আবদ্ধ নয়, বরং তা সবসময়ের জন্য।

প্রসঙ্গত, করোনায় কালীন সময়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু স্পন্সরের অভাবে একসময় উদ্যোগটি ভেস্তে যায়। পরবর্তীতে, নাভানা গ্রুপ এগিয়ে আসায় উক্ত কার্যক্রম আবারও গ্রহণ করা হয়। বিশেষ করে করোনায় বিপর্যস্ত শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল প্রদান করা হয়। ছাত্রনেতা সাদ বিন কাদের চৌধুরীর এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্তৃপক্ষ।

স/এষ্