ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুরে ‘৯৯৯’ সংবাদে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

admin
নভেম্বর ৮, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে ‘৯৯৯’ সংবাদে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেখ রাজীব হাসান, গাজীপুর: ‘৯৯৯’ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা ও নৌ পুলিশ।

৮ই নভেম্বর সোমবার সকালে স্থানীয় লোকজন টঙ্গীর বউবাজার সংলগ্ন পূর্ব আরিচপুর রেল ব্রিজের নিচে নদীর মাঝখানে ভাসমান লাশ দেখে ‘৯৯৯’ নাম্বারে ফোন দিলে টঙ্গী পূর্ব থানা ও নৌ পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার উপ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘৯৯৯’ নাম্বারে পাওয়া সংবাদের ভিত্তিতে সকাল ১০ঘটিকার সময় পূর্ব আরিচপুর রেল ব্রীজের নিচে নদীর মাঝ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করি। পরে উদ্ধারকৃত লাশ টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর ফরিদ এর নিকট হস্তান্তর করা হয়।

নৌ পুলিশ ফারির ইনস্পেক্টর ফরিদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে তবে এখনো পর্যন্ত লাশের কোন ঠিকানা পাওয়া যায়নি।

স/এষ্