ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

admin
নভেম্বর ৭, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

৭ নভেম্বর সকাল ১২ টায় কলেজ চত্বরে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ জেড সুলতান আহম্মেদ, বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা আবু তাহের, কলেজ উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদেব বসাক, ভাইসচেয়ারম্যান সোহেল রানা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকারসহ অনেকে।

এছাড়াও বিএনপি নেতা প্রভাষক শাহজাহান আলী, পান্না বিশ্বাস, নূরনবী এবং কলেজের শিক্ষকমন্ডলী- কর্মচারী- ছাত্রীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে মোনাজাত ও পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

স/এষ্