সালথার সোনাপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ
সালথা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ফরহাদ। তার প্রতিক আনারস মার্কা। তিনি রাত-দিন আনারস মার্কার জন্য ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন । ইউনিয়নের প্রতিটি গ্রামে ও বাড়িতে বাড়িতে গিয়ে আনারস মাার্কার জন্য ভোট কামনা করছেন।
স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা ফরহাদ বলেন, আমি প্রতিদিন ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছি । ভোটারদের কাছে গিয়ে আনারস মার্কার ব্যাপক সমর্থন পাচ্ছি। অবাধ- সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।
আগামী ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
স/এষ্

