ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে মোটরসাইকেল আটক

admin
নভেম্বর ৭, ২০২১ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে মোটরসাইকেল আটক

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খানের নেতৃত্বে অভিযানে অর্ধ শতাধিক মোটরসাইকেল এর মালিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় হেলমেট বিহীন গাড়ি চালানো সহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১৯ টি মোটরসাইকেল আটক করা হয় এবং দুটি মামলা দায়ের করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট গৌরাঙ্গ পাল, ফেরদৌস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। অভিযানে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খান বলেন সড়ক দুর্ঘটনা রোধকল্পে ধারাবাহিক অভিযান চালানো হবে।

স/এষ্