ডিএমপির মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৯
বিশেষ প্রতিনিধি: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ৯৬৭ গ্রাম ৮৭ পুরিয়া হেরোইন, ৭ হাজার ৫৯৫পিস ইয়াবা, ৪৬ কেজি ৫৩০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে বলা হয়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত এ মাদকবিরোধী অভিযান চালিয়েছে ডিএমপির ক্রাইম ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
স/এষ্

