বদলগাছীতে দীপাবলীর পটকা কেড়ে নিলো শিশুর প্রাণ
খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দীপাবলি উৎসবের বাজি (ফটকা) ফুটাতে গিয়ে শ্রাবণ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের নিশি চন্দ্রের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাত’টার দিকে নিকটস্থ শীব মন্দিরের পাশে দীপাবলি উৎসবের বাজি (ফটকা) ফুটানোর ব্যাস্ত ছিল শ্রাবণ।
এসময় অসতর্কতা বসত রকেট পটকায় আগুন দিলে পটকা উড়ে এসে গলা ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং শিশু টি মারাত্মক ভাবে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন। শিশুটি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃৃত বলে ঘোষণা করেন।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স/এষ্

