ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখলো ভারত

admin
নভেম্বর ৩, ২০২১ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখলো ভারত

রাহুল রাজ : কঠিন সমিকরণে শেষ তিন ম্যাচ জয়ে কোন বিকল্প ছিলো না কোহলিদের। ভারতের ছুঁড়ে দেওয়া ২১১ রানের পাহাড়ে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় মোহাম্মদ নবীর পুরো দল। ৬৬ রানে জয়ে মূল পয়েন্টের সঙ্গে ম্যান ইন ব্লু নিজেদের রান রেট বাড়িয়ে নেন। মোহাম্মদ সামি তুলে নেন ৩ উইকেট। করিম জানাত ৪২ রানে অপরাজিত থাকেন।

টসে হেরে প্রথমে ব্যাট করে আফগান বোলারদের উপর চড়াও হন রোহিত ও রাহুল। শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে খেলে শতরানের জুটি গড়ে তোলেন তারা। ১৪১ রানের জুটি ভাঙ্গে ম্যাচ সেরা রোহিত ৪৭ বলে ৭৪ রানে ফিরে গেলে। রাহুলের ব্যাট থেকে আসে ৬৯ রান। শেষ দিকে হাদ্রিক ১৩ বলে ৩৫ ও পান্ত ১৩ বলে ২৭ রানে স্কোর বোর্ডে সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২১০।

স/এষ্