ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে সন্ত্রাসী হামলায় দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ

admin
নভেম্বর ৩, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে সন্ত্রাসী হামলায় দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সন্ত্রাসী হামলায় দোকানঘর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩০ অক্টোবর বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের মো. ইলিয়াস মুন্সির সাথে একই গ্রামের প্রতিবেশি সেলিম সরদারের পূর্ব বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে গত ৩০ অক্টোবর সকাল সাড়ে নয়টায় ইলিয়াস মুন্সির বসতবাড়িতে এসে সেলিম সরদার অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

ইলিয়াস মুন্সি গালিগালাজ করতে নিষেধ করলে লতিফ সরদারের ছেলে মো. সেলিম সরদার (৩২), মো. কালাম সরদার (৪৫), বাদশা সরদারের ছেলে মো. রমজান সরদার (২২), কামাল সরদারের ছেলে মো. রাজু সরদার (২০), সায়ফার সরদারের ছেলে শাহাদাত সরদার (১৯) সহ অজ্ঞাত আরো ৭/৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোক ইলিয়াসের মুদি দোকানে ভাংচুর করতে থাকে।

দোকানঘর ভাংচুরে বাধা দিলে উল্লেখিত সন্ত্রাসীরা ইলিয়াসকে লোহার পাইপ, বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক রক্তক্ত জখম করে। শোর-গোলের শব্দ শুনে ইলিয়াসের মা তছিরন বেগম ও স্ত্রী সোনিয়া বেগম এগিয়ে আসলে উল্লেখিত সন্ত্রাসীরা তাদেরকেও মারপিট করে নিলাফুলা জখম করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বিভিন্ন ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ সময় দোকানের ক্যাশে থাকা ৭ হাজার ৫শ টাকা ও ইলিয়াসের স্ত্রী সোনিয়া বেগমের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ইলিয়াস মুন্সি। গুরুতর আহতবস্থায় ইলিয়াস মুন্সি বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। উভয়পক্ষ যদি সমঝোতায় না আসে তাহলে পরবর্তী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্