মাটির কুস্তি প্রতিযোগিতার প্রথম দিনে নদী চাকমা ও ফারজানা শারমিনের স্বর্ণ জয়
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টন আউটার স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ২দিনব্যাপী উন্মুক্ত ওরিয়েন্টাল মাটির কুস্তি প্রতিযোগিতা ২০২১।
প্রতিযোগিতার প্রথম দিনে মেয়েদের ৫৩ কেজিতে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী দলের নদী চাকমা এছাড়া ৭২কেজিতে স্বর্ণ পদক পেয়েছে একই সংস্থার ফারজানা শারমিন।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা কর্নেল (অব.) মীর মোতাহার হাসান, ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, সহ-সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ, সদস্য এ কে আব্দুল মবিন ও মো. খলিলুর রহমান সহ অন্যান্যরা।
উল্লেখ ২য় বারের মত আয়োজিত এবারের এ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণীর খেলা অনুষ্ঠিত হচ্ছে।
স/এষ্

