পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ র্যাংকিং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় “বঙ্গবন্ধু বাংলাদেশ র্যাংকিং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২১ ০২ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৬ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আবদুল মালেক, সভাপতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও তথ্য কমিশনার (সিনিয়র সচিব), বাংলাদেশ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সর্বজনাব আমির হোসেন বাহার (সহ-সভাপতি), কে এম শাহিদ উল্যা (সহ-সভাপতি), একেএম হাফিজুর রহমান খান (যুগ্ম-সম্পাদক), মোঃ মনোয়ারউল আলম বাবুল (কোষাধ্যক্ষ), অহিদুজ্জামান রাজু (সদস্য) এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম শিকদার।
স/এষ্

