ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ১৭ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক দম্পতি

admin
নভেম্বর ১, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে ১৭ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক দম্পতি

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ১৭ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবরচাপা বাজারের রকি টেলিকমের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন রাত সাড়ে ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দম্পতি হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরিনাথ পাড়া গ্রামের সুনিল চন্দ্র নাথের ছেলে আবুল হাসান ওরুফে প্রান্তনাথ ও তার স্ত্রী খাদিজা বেগম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে বদলগাছীর গোবরচাপা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদস্যরা। এ সময় বাজারে রকি টেলিকম দোকান থেকে ১৭ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম চমক নিউজকে জানান, র‌্যাবের পক্ষ থেকে আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

স/এষ্