ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে যুব দিবসে ৫ লক্ষ টাকার যুব ঋণ বিতরণ

admin
নভেম্বর ১, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে যুব দিবসে ৫ লক্ষ টাকার যুব ঋণ বিতরণ

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে যুব র‌্যালি ও র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও মোসা. রেখা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মু. ইছমত কাদির।

সভাশেষে গরুর খামার, মৎস্য প্রকল্পে সাত উদ্যোক্তাকে ৫ লক্ষ টাকার যুব ঋণের চেক ও ১২০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

স/এষ্