ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাংনীতে পুলিশের উঠান বৈঠক

admin
নভেম্বর ১, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাংনীতে পুলিশের উঠান বৈঠক

এস এম মেহেরাব হোসেন মেহেরপুর : মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার বলেন,আপনাদের এলাকায় মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ সহ নানা ধরনের অনৈতিক কার্যকলাপ সংঘটিত হলে আপনারা অতি দ্রুত পুলিশকে জানাবেন পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

পুলিশের সেবা এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।আর এই সেবার মান আরো বৃদ্ধি করতে হলে এলাকার সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। আগামী ইউপি নির্বাচনের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,পুলিশ ভোটারদের নিরাপত্তা রক্ষায় কাজ করবে।

ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেবে।আশা করি আগামী নির্বাচনে কোনো দুর্ঘটনা ঘটবে না।যদি কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী ঘটনা ঘটে তাহলে পুলিশ সাথে সাথে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।।

মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া তে ৪ নং(কাথুলী) বিট পুলিশের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিট নং৪ (কাথুলী ) এর উদ্যোগে আইন-শৃঙ্খলা বাহিনীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আলামিন হোসেন।

অনুষ্ঠানে গাননি থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী থানার ওসি তদন্ত খন্দকার শাহ আলম। গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন,পুলিশ জনগণের বন্ধু। এলাকার যে কোন সমস্যা নিয়ে পুলিশের নিকট হাজির হলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।এ জন্য পুলিশের কার্যক্রমকে ছোট ছোট ভাগ করে বিট পুলিশিং গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন ভোট নিয়ে কোন হানাহানি বিরোধ কেউ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্