ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর সফরে আসছেন দুই প্রতিমন্ত্রী

admin
নভেম্বর ১, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর সফরে আসছেন দুই প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একদিনের সফরে মেহেরপুর আসছেন।

সোমবার সকালে হেলিকপ্টারযোগে প্রতিমন্ত্রীদ্বয় মেহেরপুরে এসে পৌঁছাবেন। সকাল ১০ টায় মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর সংলগ্ন স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সভাপতিত্ব করবেন তথ্য ও প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

স/অ