ফুলপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
মোঃকামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে জাতীয় কৃমি সপ্তাহ (৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর) -এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় এমবিশন কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীদের মুখে কৃমির ট্যাবলেট তুলে দিয়ে সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান, এমবিশন স্কুলের পরিচালক মুকুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, স্কুল, কলেজ, মক্তব, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১৬ বছর বয়সী শিশুদের কৃমির ট্যাবলেট খাওয়ানো হবে।
এক প্রশ্নের উত্তরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ পণ্ডিত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফুলপুর তারাকান্দার জন্যে পূর্বের হিসাব অনুযায়ী ২ লাখ ১০ হাজার ট্যাবলেট টার্গেট করা হয়েছে। তবে এ পর্যন্ত আমরা ১ লাখ ৪৩ হাজার ট্যাবলেট হাতে পেয়েছি।
এগুলো দিয়ে চাহিদা পূরণ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, করোনার কারণে এবার বিভিন্ন স্কুল কলেজ বা মাদরাসার ছাত্রছাত্রীর সংখ্যা একটু এলোমেলো হয়ে গেছে। তাই আশা করছি এতেই হয়ে যাবে। তবে আরো লাগলে ব্যবস্থা হবে। সমস্যা নেই।
স/বি

